নাশকতা মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আসলাম উদ্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মিন্টুর বিএনপি নেতার গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন।
ইত্তেফাক/ইউবি
