ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার আহ্বায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের র জেলা সভাপতি রাধা রানী বর্মণ, মহিলা ফোরাম জেলা নেতা মুক্তা আক্তার মীম, নিয়তি সরকার প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২৪ আগস্টে ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিল কিশোরী ইয়াসমিন। কিন্তু দিনাজপুরের কোচে না উঠতে পেরে সে পঞ্চগড়গামী একটি কোচে উঠায় কোচের লোকজন তাকে দশমাইল নামক স্থানে নামিয়ে দিয়ে সেখানকার চায়ের দোকানে জিম্মায় দেয়। ওই চায়ের দোকানে একটি পুলিশের ভ্যান এসে প্রায় জোরপূর্বক নিয়ে যায় কিশোরী ইয়াসমিনকে। ওইসব পুলিশ সদস্য নিরাপদে ইয়াসমিনকে দিনাজপুর শহরে মায়ের কাছে পৌঁছে দেয়ার কথা বলে পথিমধ্যে পুলিশ ভ্যানের ভেতরেই তাকে ধর্ষণ করে হত্যা করে। পরে তার লাশ রাস্তার পার্শ্বে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।
পরে ১৯৯৭ সালের ৩১ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার রায় প্রদান করা হয়। রায়ে পুলিশের এএসআই ময়নুল ইসলাম, কনষ্টেবল আব্দুস সাত্তার ও পিকআপ চালক অমৃত রায়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
ইত্তেফাক/বিএএফ
