নিজ বাসার সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ হালুয়াঘাটে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মো. হাতেম আলী, মো. আব্দুর রাজ্জাক, সাইফ জামান, হুমায়ুন কবির মানিক, শুভাশীষ সরকার শুভ, উমর ফারুক সুমন, আনসারুল হক রাসেল, আব্দুল হক লিটন, মাওলানা আব্দুল আউয়াল, মুহাম্মদ মাসুদ রানা, জুটন চন্দ্র ঘোষ, দুলাল রায়, এমএ মালেক, এমএ খালেক, সৈয়দ তরিকুল্লাহ আশরাফী, দেওয়ান নাঈম, মাজাহারুল ইসলাম মিশু, উমর ফারুক আকাশ, জুলফিকার আলী জুলমত, সাইদুর রহমান রাজু প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
