উচ্চতর প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ডে যাচ্ছেন রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুতুব উদ্দিন মোল্লা। বৃহস্পতিবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সেকেন্ডারি এ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) উদ্যোগে সারাদেশ থেকে মোট ২৭ জন প্রধান শিক্ষক ৯ দিনের জন্য এই উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
মো. কুতুব উদ্দিন মোল্লা বলেন, ‘নিউজিল্যান্ড থেকে অর্জিত অভিজ্ঞতা আমি আমার প্রিয় সন্তানদের মাঝে কাজে লাগাতে চাই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাব।’
এ সময় তিনি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী , রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেন।
ইত্তেফাক/বিএএফ
