সীতাকুণ্ডে ইয়াবাসহ নারী আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৮:৪১
সীতাকুণ্ডে দুই হাজার পিস ইয়াবাসহ খালেদা আক্তার (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের কুমিরা রয়েল গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে ৩টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
আটককৃত খালেদা আক্তার হালি শহরের নাছির উদ্দিনের স্ত্রী।
 
জানা যায়, বুধবার রাত ১০টায় হালি শহর নিবাসী নাছির উদ্দিনের স্ত্রী খালেদা আক্তার সেইফ লাইন নামে একটি গাড়িতে করে চট্টগ্রাম থেকে ২ হাজার পিচ ইয়াবা আনার পথে গাড়িটিকে থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু গাড়িটি দ্রুতগতিতে সীতাকুণ্ডের দিকে চলে যাওয়ার সময় কুমিরা রয়েল গেইটের সামনে ওই নারী গাড়ি থেকে লাফ দিলে রাস্তার পাশে পড়ে থাকে।এলাকার লোকজন তার কোমরে ইয়াবা আছে সন্দেহে পুলিশকে খবর দিলে মহিলা পুলিশের সহায়তায় খালেদার কোমরে ২ হাজার পিচ ইয়াবা পেয়ে তাকে আটক করে বৃহস্পতিবার বিকাল ৩টায় তাকে আদালতে প্রেরণ করে।
 
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, জনগণ ইয়াবাসহ ওই নারীকে ধরে দেওয়ায় তাকে আদালতে পাঠানো হয়।
 
ইত্তেফাক/বিএএফ