জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীসহ ২ জনের আত্মহত্যা

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৮:৪৯
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেগুনগ্রাম ও দেওড়া গ্রামে পৃথক ঘটনায় এক প্রবাসীর স্ত্রীসহ দুই জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
 
জয়পুরহাট থানার উপ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, বেগুনগ্রামের দুবাই প্ররাসী রফিকুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৩৭) বুধবার রাতে ইদুঁরমারা গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। প্রতিবেশীরা খবর পেয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারন জানাতে পারেনি পুলিশ।
 
অপরদিকে এ্কই উপজেলার দেওড়া গ্রামের রাব্বী (৩৫) নামে এক ব্যাক্তি বিষপান করে আত্মহত্যা করেছে। জেলা আধুনিক হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহষ্পতিবার সকালে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।    
 
ইত্তেফাক/বিএএফ