ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৮:৫৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ঢাউসিক) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে আগারগাঁওএ মাহবুব মোর্শেদ স্মরণি ও নির্বাচন কমিশন সংলগ্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
 
অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ১৫টি নার্সারি, ২০০টি অস্থায়ী দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়। 
 
IMG0
 
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাউসিক-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান উপস্থিত ছিলেন। ঢাউসিক-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/কেকে