সাংবাদিক সুবর্না নদীকে হত্যার প্রতিবাদে যশোরের বেনাপোল ও শার্শায় মানববন্ধন করেছেন এলাকায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিলন, সাধারণ সম্পাদক রাসেদুজামান রাশু, জামাল হোসেন, কাজী শাহ্জাহান সবুজ, মনিরুল ইসলাম মনি, আহম্মদ আলী শাহীন ও আব্দুল মান্নান প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক সুবর্না নদী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
ইত্তেফাক/বিএএফ
