শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, যারা মানুষের সেবা ও নিরাপত্তা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য কাজ করছেন। তারা অনেক কষ্ট করে মানুষের ও আইনশৃঙ্খলা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকলেও তাদের নিরাপদ থাকার স্থান ছিল না। সেই জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির ৬ তলা ভবনের ২য় তলা নির্মাণ সম্পন্ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেছেন।
তিনি আরো বলেন, ২০১৪ সালে বিশেষ করে পুলিশ মানুষের নিরাপত্তায় নিয়োজিত থেকে হতাহত হয়েছে। বিশেষ করে তাদের নিরাপদ বসবাস ও অফিসের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার ধারাবাহিকতায়ই সারা দেশে উদ্যোগ নেয়া হয়েছে।
এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
