পাবনার সাঁথিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জমির আলী (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমির আলী উপজেলার গাঙ্গুহাটি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, জমির আলীর প্রতিবেশী প্রবাসীর কন্যা প্রথম শ্রেণীর ছাত্রী (৬) গত বুধবার বিকালে জমির আলীর বাড়িতে বেড়াতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় জমির আলী শিশুটিকে ফুসলিয়ে ঘড়ের ভিতর ডেকে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যান জমির।এরপর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
শিশুর মা বাদী হয়ে সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতে জমির আলীকে আটক করে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, শিশুটিকে পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
