নেশার ঘোরে মেয়েকে পানিতে ফেলে হত্যা, বাবা আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:২২
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৯ মাসের এক কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা করেছে তার মাতাল বাবা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিলাপাশার গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মাতাল বাবাকে আটক করেছে পুলিশ।
 
গ্রামবাসী জানান, দিলাপাশার গ্রামের ফারুক হোসেন (২৭) বিকালে নেশা করে বাড়িতে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যায় স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় কোলের শিশুটি কান্না করছিল। নেশার ঘোরে সে তার একমাত্র কন্যাশিশু জান্নাতুল ফেরদৌসকে বাড়ি সংলগ্ন পুকুরে নিক্ষেপ করে।
 
রাত পোনে ৯টার দিকে ঘটনাস্থল উপস্থিত ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ