নড়াইলে ফেনসিডিলসহ মো. ইয়াকুব মোল্যা ওরফে বাবুল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার সকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াকুব সদর থানার ফেদী পশ্চিমপাড়ার দাউদ মোল্যার ছেলে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, নড়াইল ডিবি পুলিশের একটি দল নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসাবে শুক্রবার সকালেও সেখানে অবস্থান করছিল।
যশোর থেকে নড়াইলের দিকে আসা একটি মোটরসাইকেল থামালে চালক ইয়াকুব পাশের খালে লাফ দিয়ে সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তিনটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
