বাংলার সম্পাদক ও প্রকাশক এবং আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ দিদারুল আলম।
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, সুবীর কুমার রায়, ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি রকিব উদ্দিন পান্নু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইত্তেফাক/জেডএইচ
