রাজশাহীর বাঘায় একদিনে ৩টি বাল্যবিয়ে বন্ধ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের প্রস্তুতিকালে পৃথকভাবে কনের বাড়িতে অভিযান চালিয়ে এসব বিয়ে বন্ধ করে দেন তিনি।
জানা গেছে, বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে রুকাইয়া ইয়াসমিন, আটঘরিয়া গ্রামের রুজদার আলীর মেয়ে বৃষ্টি খাতুন এবং মালিয়ানদহ-কিশোরপুর গ্রামের মহিদুল ইসলামের মেয়ে এ্যানি খাতুন তারা ৩ জনই অষ্টম শ্রেণির ছাত্রী। তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। ঘটনার দিন নিজ নিজ বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা অভিযান চলিয়ে কনে ও তার মাসহ নিকট আত্মীয়দের আটক করে। পরে তাদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এই বাল্যবিয়ে বন্ধের বিষয়ে নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
