কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরাফাত (২৮) করিম নামে জেলা জজ আদালতে কর্মরত শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরাফাত ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মাস্টার সৈয়দ করিমের ছেলে।
নিহতের সহকর্মী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানান, বাড়িতে থাকা বিদ্যুতের একটি তারে অসতর্কতা বশতঃ স্পর্শ হওয়ায় সঙ্গে আরাফাত মারাত্মক আহত হন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার এশার নামাজের পর নিজ এলাকায় তার দাফন সম্পন্ন করা হবে।
ইত্তেফাক/বিএএফ
