‘গণতান্ত্রিক দেশে নারী ও সংখ্যালঘু নির্যাতন হতে পারে না’

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২১:২০
তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাড. সুলতানা কামাল বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় অর্জিত স্বাধীন দেশটি কাউকে লিজ দেয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করতে পেরেছেন এ দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। এইটার বাস্তবতা আমরা দেখতে চাই। একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশে নারী নির্যাতন সংখ্যালঘু নির্যাতন হতে পারে না। 
 
শুক্রবার বেলা ১১টায় স্থানীয় বগুড়া টিএমএসএম মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা আয়োজিত রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি ডা. এনসি বাড়ই এর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নীপেন্দ্র নাথ মণ্ডল। সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তাপস কুমার পাল, মনিন্দ্র কুমার নাথ, রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী ও রাজশাহী বিভাগের  প্রতিটি জেলার প্রতিনিধিবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য দেন, সংগঠনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ। 
 
ইত্তেফাক/জেডএইচ