সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মী ও ছয় মাদক ব্যবসায়ীসহ ৫৮জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। এসময় তাদের বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩, কলারোয়া থানা থেকে ১১, তালা থানা ৭, কালিগঞ্জ থানা থেকে ৬, শ্যামনগর থানা থেকে ৪, আশাশুনি থানা থেকে ৬, দেবহাটা থানা থেকে ২ ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/অারকেজি
