পিরোজপুরের ইন্দুরকানীতে মো. শাফায়েত উল্লাহ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৯ আগস্ট দুপুর তিনটার দিকে সে ইন্দুরকানীর নিজ বাড়ি থেকে বের হয়।
এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে ইন্দুরকানী থানায় শনিবার জিডি করেছেন নিখোঁজ শাফায়েতের ভাই কেফায়েত উল্লাহ। শাফায়েত উল্লাহ ঢাকার মিরপুরের মঈনুল কুরআন মাদ্রাসার ছাত্র। সে ইন্দুরকানী গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।
এ বিষয়ে কেফায়েত উল্লাহ জানান, শাফায়েত নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। শাফায়েতের গায়ের রং উজ্জল শ্যামলা, পরনে ছিল কালো রংয়ের শার্ট ও জিন্স প্যান্ট।
ইত্তেফাক/এএম
