কাহারোল উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামী শ্যামল চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের ভয়ে এলাকার লোকজন সাক্ষী দিতে সাহস পাচ্ছে না।
শ্যামল ঢিপিকুড়া গ্রামের বাসিন্দা এবং তার দ্বিতীয় স্ত্রীর নাম প্রতিমা রানী রায়।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) প্রতিমার ভাই রাজেন চন্দ্র রায় বাদী হয়ে শ্যামল ও তার প্রথম স্ত্রী রত্মা রানী রায়কে আসামি করে কাহারোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আ. রউফ বৃহস্পতিবার শ্যামলকে গ্রেফতার করে আদালতে পাঠান। এদিকে আসামি রত্মাকে গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
