রিয়াল মাদ্রিদে প্রাক্তন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে গেলেন লুকা মডরিচ। উয়েফার বর্ষসেরা ফুটবলার হওয়ার পর ক্রোয়েশিয়ার অধিনায়ক বলেন, ‘এই পুরস্কার পেয়ে কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। গত মৌসুমে জীবনের সেরা সময় কাটিয়েছি। দলগত, ব্যক্তিগত— দুই অর্থেই।’
মোনাকোয় পুরস্কার দান অনুষ্ঠানে রোনালদো যেতে পারেননি, ছিলেন সালাহ। রোনালদোর না থাকা নিয়ে মডরিচ বলেছেন, ‘ওকে দেখতে না পেয়ে খারাপ লাগছে। আশাকরি অন্য কোথাও আগামী কোনও দিনে ওর সঙ্গে দেখা হবে।’
নিজের ক্লাব রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে মডরিচের প্রতিক্রিয়া, ‘বিশ্বের সেরা ক্লাবে খেলতে পেরে আমি একই সঙ্গে খুশি আর গর্বিত।’
এদিকে, জুভেন্টাসের বিপক্ষে ওভারহেড কিকের জন্য রোনালদো পেয়েছেন সেরা গোলদাতার পুরস্কার। এই অনুষ্ঠানেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ঘোষণা করা হয়।
ইত্তেফাক/কেআই
