হেলমেট ছাড়া তেল নয়, সতর্ক রংপুরের ফিলিং স্টেশনগুলো

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৭
হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি করছে না জেলার ৩৮টি ফিলিং স্টেশন। মোটরসাইকেল চালকদের সচেতন করতে রংপুর পুলিশের আহ্বানে সাড়া দিয়ে তারা এ উদ্যোগ নিয়েছেন।
 
রংপুর ফিলিং স্টেশন সংগঠনের সভাপতি মোস্তফা সারোয়ার টিটু বলেন, সড়কে নিরাপত্তা তথা জনমানুষের ভেতরে নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের আরো পদক্ষেপ নেয়া হবে।
 
এর আগে চালকের মাথায় হেলমেট না থাকলে ওই মোটরসাইকেলে তেল না দিতে পাম্প মালিকদের প্রতি অনুরোধ জানান রংপুর জেলা পুলিশ। বুধবার রংপুর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ পাম্প মালিক সমিতির সভাপতি মোস্তফা সরোয়ার টিটুকে এ অনুরোধ করেন।
 
আজ শনিবার রংপুরের ফিলিং স্টেশনগুলোতে সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে হেলমেট ছাড়া তেল বিক্রি করা হচ্ছে না।
 

ইত্তেফাক/এএম