ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেনকে (৬২) পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বেতুয়ান গ্রামের তরুণ সংঘ খেলার মাঠের কাছে এ হামলার ঘটনা ঘটে। 
 
মো. বেলাল হোসেন বেতুয়ান জোলা পাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
 
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বেলাল হোসেন জানান, বেতুয়ান বাজারে কেনাকাটা করে আমি হেঁটে বাড়ি  যাচ্ছিলাম। এ সময় একই গ্রামের আব্দুস সালামের নেতৃত্বে ৪/৫জন অতর্কিত আমার ওপর হামলা করে এবং লোহার রড দিয়ে এলোপাথাড়ি  আঘাত করে। খবর পেয়ে আমার আত্মীয় স্বজন ছুটে এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ওই আওয়ামী লীগ নেতার আহত হবার কথা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 
ইত্তেফাক/বিএএফ