বিমানে সিটে মূত্রত্যাগ করে দিলো যাত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪০
ভারতের একটি আন্তর্জাতিক বিমানে অন্য যাত্রীর সিটে মূত্রত্যাগ করে দেয় একই বিমানের এক মাতাল যাত্রী। এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই যাত্রীর মেয়ে। ঘটনাটি ঘটে গত মাসের ৩০তারিখে। বিমানটি দিল্লি থেকে নিউইয়র্কে যাচ্ছিলো।
 
ভুক্তভোগী ওই নারী যাত্রীর মেয়ে ইন্দ্রানী ঘোষ শুক্রবার সকালে এ ঘটনাটি তার টুইটারে পোস্ট করেন।
 
টুইটারে তিনি লিখেন, গত ৩০ আগস্ট আমার মা ওই বিমানে করে নিউইয়র্কে একা যাচ্ছিলো। তার সিট নম্বর ৩৬ডি। কিন্তু তার সঙ্গে বাজে একটি ঘটনা ঘটে। এক মাতাল ব্যক্তি আমার মায়ের সিটে পস্রাব করে দেয়। বিষয়টি কেউ দেখেন?
 
তিনি ভারতের ওই বিমান বন্দরকে কটাক্ষ করে বলেন, ঘটনার পর ওই বিমানের কর্মকর্তারা শুধু আমার মায়ের সিটটি পরিবর্তন করে দেন। কিন্তু ওই মাতাল যাত্রীর বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেয়নি।
 
এমন ন্যাক্করজনক ঘটনায় দেশটির বিমানমন্ত্রী ওই বিমান বন্দরকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। খবর: এনডিটিভির
 
ইত্তেফাক/এসআর