নরসিংদীতে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪২
নরসিংদীতে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার বিকেলে শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের অদূরে একটি ঝোপের মধ্যে বিছানার চাদর দিয়ে মোড়ানো অবস্থায় ছেলে নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। 
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওসমান প্রধান নামে এক ব্যক্তি জানান, রাস্তার পাশে ঝোপের মধ্যে কে বা কারা নবজাতকের মৃতদেহ ফেলে রেখে যায়। মৃত দেহটি দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে স্থানীয় যুবকদের সহায়তায় কাউরিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়। 
 
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পরিত্যক্ত গর্ভপাতের পর নবজাতকটি মৃত অবস্থায় ওই ঝোপে ফেলে রেখে গেছে।
 
ইত্তেফাক/এমআই