ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ছাত্রদল নেতা আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৮
শনিবার বিকালে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকা থেকে অস্ত্র-গুলি, হাতবোমা ও মাদকসহ নয়ন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক নয়ন ছাত্রদলের ঝিনাইদহ শহর শাখার সভাপতি ও মহিলা হোস্টেল পাড়ার আব্দুল মজিদের ছেলে।।
 
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বাইপাস এলাকার আইয়ুব মোড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, ২ টি হাতবোমা ও ৫১ পিস ইয়াবাসহ নয়নকে আটক করা হয়।
 
ইত্তেফাক/নূহু