জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সোয়া ১১টায় পৌর পয়েন্টে উস্কানীমূলক বক্তব্য দেওয়ার অপরাধে পুলিশ বিএনপির ৪কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে আব্দুন নূর (৬০), শাহীন মিয়া (৩৮), অপু মিয়া (৩৫) ও শাহরিয়ার আহমদ শাওন (২০)।
জগন্নাথপুর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন এবং জোট সংগঠনের নেতাকর্মীরা উস্কানীমূলক বক্তব্য দেয়। সকল নেতা কর্মীরা সকাল সোয়া ১১টায় পৌর পয়েন্টে যানচলাচলে বাঁধা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করলে তারা পুলিশের কতর্ব্যকাজে বাধা প্রদান করে। এ সময় চারজন কর্মীকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
এব্যাপারে এসআই সাইফুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
