পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে খুলনাস্থ বরিশাল সমিতির মতবিনিময়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৩
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে খুলনাস্থ বরিশাল সমিতির নেতৃবৃন্দ মত বিনিমিয় করেছেন। গতকাল শনিবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এ মত বিমিনয় সভা অনুষ্ঠিত হয়।
 
মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রী বলেন, বতর্মান সরকারের সময় দেশের সকল ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য জন্য সকলের প্রতি আহবান জানান।
 
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক।  সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির সদস্য খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি মো. মাহবুব হাকিম, এডিশনাল এসপি মো. আব্দুল কাদের বেগ, ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেপির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান টুলু, খুলনা জেলা আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ দেলওয়ারা বেগম, ইসমাইল খান, কাজী নুরুল ইসলাম, রোটারিয়ান আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, মো. শহিদুল আলম, মো. বেলায়েত হোসেন, মো. হুমায়ুন কবির খান, মফিজুর রহমান মুন্না, মো. সেলিম হাওলাদার, নওশাদ হোসেন শিকদার, মো তানজীন হাসান খান রাদী প্রমুখ।
 
পরে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টির-জেপির নেতৃবৃন্দ পৃথক মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, খুলনা মহানগর জেপির সভাপতি এম এস রাশিদা করিম, সাধারণ সম্পাদক কাজী মাছুদ আহম্মেদ, জেলা জেপির সাধারণ সম্পাদ মো. মোশারেফ হোসেন হাওলাদার, নজরুল ইসলাম খান, হায়দার আলী হাওলাদার, আবুল হোসেন ঠাকুর, আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ছাত্র সমাজ নেতা নাজমুল হুদা প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু