শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯
যশোরে শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,  যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে স্কুল পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল।  
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার হাফিজুর রহমান চৌধুরী। এ অনুষ্ঠানে শার্শার সব ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
 
এ সময়  জনপ্রিয় শিল্পী সুবীর নন্দীর গাওয়া ‘কত যে তোমাকে বেসেছি ভাল সে কথা যদি তুমি জানতে’ গানটি গেয়ে শোনান এ স্কুলের প্রাক্তন ছাত্র পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি।
 
 
ইত্তেফাক/ইউবি