রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশের দাবি নিহত আব্দুল মতিন মণ্ডল চরমপন্থী সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ তিন মামলা রয়েছে।
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম জানান, উপজেলার আলমডাঙ্গা গ্রামের একটি আম বাগানে চরমপন্থী সজল বাহিনীর সদস্যরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্দুল মতিন গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মতিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি