জীবননগরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪১
জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ জাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি ওই গ্রামের লাইনপাড়ার মৃত মুকবুল হোসেনের ছেলে এবং সন্ত্রাসী সংগঠনের একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় জীবননগর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
 
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কর্চাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জাহিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেন এবং তার কাছে থাকা ব্যাগ থেকে কাঠের বাটযুক্ত দেশি কাটারাইফেল উদ্ধার করে।
 
ইত্তেফাক/আরকেজি