ভারতের তেলেঙ্গানায় কৃষকদের ১২০০০ কোটি রুপি আর্থিক সহায়তা দেবে সরকার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫
ভারতের তেলেঙ্গানা অঙ্গরাজ্যের কৃষকদের ১২ হাজার কোটি রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। বিধানসভা ভাঙার সম্ভাবনার মধ্যেই এমন ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।  
 
এক ঘোষণায় রাও বলেন, এখন থেকে প্রত্যেক কৃষককে একর প্রতি ৪ হাজার রুপি করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। এই পরিকল্পনায় ১২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৬০০০ হাজার কোটি টাকা ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক হিসাবে ঢুকে গিয়েছে।
 
আজ রাজ্যের বিধানসভা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হতে পারে অনুষ্ঠেয় একটি বৈঠকে। এর আগ দিয়ে এরকম ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।    
 
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিধানসভা না ভাঙলে আর্থিক সহায়তার পাশাপাশি কৃষকদের দুই লাখ টাকা ঋণ মকুব করার কথা ঘোষণা হতে পারে। 
 
এর আগে ২০১৪ সালের নির্বাচনের সময় প্রায় ১৭ হাজার কোটি টাকার কৃষি ঋণ মকুব করেছিল সরকার। শনিবার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বেতন ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। 
 
রাও তার ঘোষণায় বলেন, সরকার জনগণের কথা ভুলেনি, তারাও যেন সরকারকে না ভুলেন। -এনডিটিভি
 
ইত্তেফাক/ জেআর