মেহেরপুরে ৬টি বোমা উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৩
মেহেরপুরের সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি ও গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে আরো দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। 
 
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তেরাইল ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দুটি এবং সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি হাত বোমা উদ্ধার করেছে সদর থানা পুলিশের অপর একটি দল।
 
তিনি আরো জানান, বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য স্ব স্ব থানায় পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ছাড়া জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি