নগ্নছবি প্রকাশের ভয়ে সাবেক প্রেমিককে হত্যা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮
ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছিল সাবেক প্রেমিকের কাছে। সম্পর্ক শেষ করে দেয়ায় সেগুলো প্রকাশের হুমকি দিচ্ছিল সে। এ ভয়ে নতুন প্রেমিককে নিয়ে তাকে খুন করে দিল্লির ২১ বছর বয়সী তরুণী। এমন অভিযোগে শনিবার ভারতের দিল্লিতে প্রেমিক যুগল ডলি চৌধুরী (২১) ও মোহিত মাভি (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
নিহত তরুণের নাম সুশীল কুমার (২৩)। পুলিশ জানায়, ১৬ আগস্ট সুশীল নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করে তার বাবা। এরপর ডলিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
 
পুলিশ কর্মকর্তা মান্দিপ সিং বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডলি বলে, ‘মোহিতের সঙ্গে আমার সম্পর্ক জানার পর তার কাছে থাকা নগ্নছবি দিয়ে আমাকে ব্লাকমেইল করতে শুরু করে সুশীল। এরপর তাকে খুন করার সিদ্ধান্ত নিই।’
 
অন্যদিকে ডলির সঙ্গে মোহিতের সম্পর্কের কথা জানতে পেরে আগস্টের ৭ তারিখে আত্মহত্যা করে মোহিতের স্ত্রী। ফলে স্ত্রীর পরিবারের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছিল মোহিত। এ অবস্থায় তাকে সঙ্গে নিয়ে মথুরার হোটেলে ওঠে ডলি।
 
হোটেলটিতে সুশিলকেও আসতে বলে সে। খাওয়ারের সঙ্গে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সুশীলকে ফেলে দেয়া হয় যমুনা নদীতে।
 
ইত্তেফাক/টিএস