নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতিত হয়। আওয়ামী লীগ সরকারে থাকলে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। তাদের উন্নতি হয়।
রবিবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিনয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘের শ্রী শ্রী দুর্গা মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ইউএনও শীলু রায়। উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল।
ইত্তেফাক/জেডএইচ
