সীতাকুণ্ডে অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হাসান পিপিএমকে সীতাকুণ্ড পুলিশিং এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় পৌরসদরস্থ এলকে সিদ্দিকী স্কয়ারে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
ইফতেখার হাসান বলেন, আজকের সংবর্ধনা এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে সীতাকুণ্ডবাসীর জন্য। কারণ অত্র এলাকার জনগণ যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে ১৩, ১৪ ও ১৫ সালের জ্বালাও পোড়াও এবং জঙ্গি দমন করা সম্ভব হতো না।
অনুষ্ঠানে পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও আখি মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তারিকুল আলম, সীতাকুণ্ড সার্কেল অতি: পুলিশ সুপার শম্পা রানী শাহ্, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দিদারুল কবির দিদার, উপজেলা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, থানা স্বাস্থ্যে কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নুরুল করিম রাশেদ, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
