ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র সাংবাদিক মোস্তাক হোসেন সোমবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর (শ্যামলী) জাতীয় কিডনী ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কিডনি ও হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন।
ইত্তেফাক/ইউবি
