ধুনটে শিশুর মলত্যাগ করা নিয়ে সংঘর্ষে আহত ১৫

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩
ধুনট উপজেলায় শিশুর মলত্যাগ করা নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে এ ঘটনা ঘটে।   
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মানিকপোটল গ্রামের মালেক উদ্দিন ও ময়েন উদ্দিনের মাঝে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সোমবার সকালের দিকে মালেক উদ্দিনের নাতি আব্দুল মোন্নাফ (৫) বিবাদমান বাড়ির সীমানায় মলত্যাগ করে। এ ঘটনা নিয়ে দুই পরিবারের নারীদের মাঝে ঝগড়া বিবাদের এক পর্যায়ে চুলাচুলির ঘটনা ঘটে। 
 
পরবর্তীতে একই ঘটনা নিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষের বেঁধে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুনট ওসি খান মো. এরফান বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি