তালায় অস্ত্রসহ শিবির নেতা আটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩
ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ও তালা থানা শাখার সাবেক সভাপতি মো. খোরশেদ আলম (৩৩) দেশি অস্ত্রসহ (ওয়ান শুটার গান) আটক করেছে পুলিশ।তিনি উপজেলার সুজনশাহা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
 
রবিবার ইসলামকাটি গ্রামের খালপাড়া যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে। এ ঘটনায় তালা থানার এসআই মো. আজগর আলী বাদী হয়ে ১৯৭৮ সালে অস্ত্র আইনের ১৯/এ ধারায় একটি মামলা করেছে, মামলা নং-১।
 
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের নির্দেশে তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. আজগর আলী, এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. জামিরুল ইসলাম ফোর্স নিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ।
 
ওসি মো. মেহেদী রাসেল বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি