ব্রেন টিউমারে আক্রান্ত ইব্রাহিম বাঁচতে চান। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে চরম আর্থিক সংকট। ইব্রাহিম দীর্ঘদিন যাবত ব্রেন টিউমারে ভুগলেও আর্থিক সংকটের কারনে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। সম্প্রতি শেষ সম্বল মাত্র একটি গরু বিক্রী করে রাজশাহীর টিউমার বিশেষজ্ঞ ডাক্তার পীযূষ কুমার কুন্ডুর নিকট চিকিৎসা করাতে যান। ডাক্তার পীযূষ কুমার বলেন, এটি ব্রেন টিউমার এবং উপযুক্ত চিকিৎসা না করালে অল্পদিনের মধ্যে এটি ক্যান্সারে পরিণত হবে। আর ক্যান্সারে পরিণত হলে নির্ঘাত মুত্যুবরণ করা ছাড়া আর কোন উপায় নেই।
ইব্রাহিমের টিউমারটি অপারেশনসহ চিকিৎসা করাতে খরচ হবে প্রায় ৪ লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা খরচ করা তো দূরের কথা বর্তমানে তারা একটি সন্তান নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। ইব্রহিমের স্ত্রী শিল্পী বেগম তার স্বামীকে বাঁচাতে সরকার /সংস্থা/ বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।
ইব্রাহিম বাস করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন ৫নং ওয়ার্ডের পারচৌকা গ্রামে। তিনি ওই গ্রামের আ. রাজ্জাকের গাভু ও জুবেদা বেগামের ছেলে।তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নং ০১৭৫১০৯৫৭৮২ (পার্শবর্তী মিজানের বিকাশ। সম্পর্কে ভাই) সোনালী ব্যংক, শিবগঞ্জ উপজেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর একাউন্ট নং০০২১৪২০৭৪ ( আপন চাচীর একাউন্ট নম্বর)।
ইত্তেফাক/নূহু
