মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১০
মাগুরায় মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। 
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে চালান দেওয়া হয়। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/নূহু