বরিশালের মুলাদীতে সুপারি গাছ চাপায় লঞ্চে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় হিজলার স্লুইজগেট এলাকায় পল্টুনবিহীন লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিহাদ হোসেন (৮) উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে তার মা-বাবার সঙ্গে ঢাকায় যাচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুলাদী থেকে ছেড়ে যাওয়া এমভি মিতালী-৪ লঞ্চটি যাত্রী উঠানোর জন্য স্লুইজগেট পল্টুনবিহীন লঞ্চঘাটে ভিড়ানোর সময় ঘাটের পার্শ্বে থাকা একটি সুপারি গাছের অগ্রভাগ লঞ্চের দোতালায় ঢুকে পরলে শিশু জিহাদ চাপা পড়ে। গাছটি সরিয়ে জিহাদকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/বিএএফ
