ইংল্যান্ড কঠিন সময়ে অনেক ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছে। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ হারার পর এমনটি বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ইংল্যান্ডের সঙ্গে চতুর্থ টেস্টে ৬০ রানে হারে ভারত। একদিন বাকি থাকতে ১৮৪ রানে গুটিয়ে যায় তারা।
কোহলি বলেন, কঠিন পরিস্থিতি ম্যাচের পার্থক্য পাল্টে দেয়। ইংল্যান্ড কঠিন সময় সামাল দিয়ে নিজেদের জয় ছিনিয়ে নিয়েছে কিন্তু আমরা তা পারিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিরাট আরও বলেন, আমরা ম্যাচ জেতার কাছাকাছি ছিলাম। কিন্তু শেষমেশ আমরা পারিনি। অন্যদিকে ইংল্যান্ড তৃতীয় দিনেও ব্যাটিং করেছিলো দুর্দান্ত। বল অনেক টার্ন করছিলো। তারপরও তারা ২৭১ রান করে।
ইংল্যান্ডের সঙ্গে শেষ টেস্টে নিজেদের ঘুরে দাঁড়ানোর আশা করছেন বিরাট কোহলি।
ইত্তেফাক/এসআর/নূহু
