মাদকবিরোধী অভিযান, রাজধানীতে গ্রেপ্তার ৫৫

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের কাছে থেকে ৬ হাজার ৭২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৬ গ্রাম ৩৬৫ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ২৫টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা রুজু হয়েছে।
 
ইত্তেফাক/এমআই