গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাশুক (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ নামে আরেক স্কুলছাত্র আহত হয়।
নিহত মাশুক উপজেলার আসামপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও স্থানীয় হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আহত সোহাগ আসামপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
ইত্তেফাক/নূহু
