পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৫
পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আয়নাল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
প্রত্যক্ষদর্শী জানায়, পশ্চিম নয়ানপুর গ্রামের মেহেদুল ও প্রতিবেশী আয়নালের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার আয়নালের স্ত্রী শিরিনা বেগম মেহেদুলের জমির ওপর দিয়ে বাড়ির আবর্জনা ফেলতে গেলে মারামারির সূত্রপাত ঘটে। এ সময় মেহেদুল পক্ষের মারপিটে জয়নাল পক্ষের ৭ জন আহত হয়। আহতদের মাঝে আয়নাল, মিজানুর, রানাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আয়নালের মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত আয়নালের বড় ভাই জয়নাল বাদী হয়ে নামীয় ১৩জন আসামি করে পলাশবাড়ী  থানায় একটি মামলা দায়ের করেছে।
 
ইত্তেফাক/বিএএফ