বটিয়াঘাটা উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক কমিটি গঠন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১
বটিয়াঘাটা উপজেলা জাতীয় মহিলা পার্টির ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে নগরীর ৬০ মানিক মিয়া শপিং কমপ্লেক্সে খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির অস্থায়ী কার্যালয়ে পার্টির এক সভায় কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। সভায় প্রধান আলোচক ছিলেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার। 
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জেপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, আব্দুস সালাম গাজী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন, মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা সিদ্দিকা সুমী, ডা. বেল্লাল হোসেন, আবুল হোসেন ঠাকুর প্রমুখ।
 
পরে দীপিকা বাওয়ালীকে আহবায়ক ও শিখা মিস্ত্রীকে সদস্য সচিব করে বটিয়াঘাটা উপজেলা জাতীয় মহিলা পার্টির-জেপি ৯ সদস্যের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জোবেদা বেগম, মিঠু সরকার, তামান্না আক্তার, বিউটি মণ্ডল, বউরি মণ্ডল, আরতি মিস্ত্রী ও গিতা মিস্ত্রী।
 
ইত্তেফাক/নূহু