ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকা ডুবে আলভি নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বেমালিয়া নদীতে এ ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা আরো ৫ যাত্রী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সরাইলের ধরন্তী ঘাট থেকে একটি যাত্রীবাহী নৌকা ৫০ জন যাত্রী নিয়ে নাসিরনগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌকাটি চাতলপাড়ের ধানতলিয়ায় পৌঁছুলে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে ডুবে থাকা আলভির মরদেহ উদ্ধার করে। এছাড়াও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেউ নিখোঁজ নেই।
ইত্তেফাক/নূহু
