ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের তোয়াজ উদ্দিন মন্ডল (৬০) নামে সাবেক চরমপন্থি সদস্য ও হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সে ওই গ্রামের দরাব আলী মণ্ডলের ছেলে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, নিহত তোয়াজ উদ্দিন বিলে মাছ ধরছিল। এসময় তার প্রতিক্ষরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তোয়াজ আগে চরমপন্থি দলের সদস্য ছিল। তখন হক নামে প্রতিপক্ষ দলের এক সদস্যকে হত্যা মামলার আসামি সে।
এসপি মিজানুর রহমান আরও বলেন, এ হত্যা মামলা বিচারাধীন আছে। এ অবস্থায় পূর্ব শত্রুতার জের হিসাবে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/কেআই
