গোপালগঞ্জের কাশিয়ানীতে দুইপক্ষের সংঘর্ষে হিঙ্গুল সরদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাত পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হিঙ্গুল সরদার উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইরফুল সরদারের ছেলে। জানা গেছে, দক্ষিণ ফুকরা গ্রামে জমি নিয়ে হারুন-অর-রশিদ মোল্যার সঙ্গে সাইফুল সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে হিঙ্গুল সরদারসহ অন্তত ৩১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৭ রাউন্ড গুলি বর্ষণ করে।
পরে গুরুতর আহতবস্থায় সন্ধ্যায় হিঙ্গুল সরদারকে ঢামেকে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএম
