নওগাঁ শহরের বাইপাস সড়কের জগতসিন্দু নামকস্থানে ট্রাকের ধাক্কায় মো. ফয়সাল কবির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল কবির বদলগাছী উপজেলার শহসা গ্রামের এনামুল হকের ছেলে।
সদর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে মোটরসাইকেল নিয়ে সান্তাহার থেকে বদলগাছির বাড়িতে যাচ্ছিল কবির। পথে নওগাঁ থেকে সান্তাহার গামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
ওসি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
